• Uncategorized
  • বিএসজেএ মিডিয়া কাপের শেষ ১৬ চূড়ান্ত

    কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে রোববার হয়েছে দ্বিতীয় দিনের খেলা। যেখানে আরটিভি, চ্যানেল টোয়েন্টিফোর, কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা পোস্ট, চ্যানেল আই, স্টার নিউজ ও জাগোনিউজ নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে।

    বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে দিনের প্রথম ম্যাচে আরটিভি ১-০ গোলে ঢাকা ট্রিবিউনকে পরাজিত করে। আরটিভির একমাত্র জয়সূচক গোলদাতা মাহিম ম্যাচ সেরা হয়েছেন। 

    চ্যানেল টোয়েন্টিফোর ও এটিএন বাংলার মধ্যকার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্ধারিত সময়ে সমতা থাকার পর খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে সমতা থাকায় সাডেন ডেথে খেলার নিষ্পত্তি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চ্যানেল টোয়েন্টিফোর ৪-৩ ব্যবধানে এটিএন বাংলাকে পরাজিত করে। চ্যানেল টোয়েন্টিফোরের গোলরক্ষক বাবলু ম্যাচ সেরা হন।

    কালবেলা ও এসএ টিভির ম্যাচও টাইব্রেকারে গড়ায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর। টাইব্রেকারে কালবেলা ৪-২ গোলে এসএ টিভিকে পরাজিত করে। কালবেলার গোলরক্ষক কাজী রাজিব উদ্দিন পাপ্পু মাচ সেরা হয়েছেন। ঢাকা পোস্ট ও মানজমিনের ম্যাচটিও টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে ৪-৩ গোলে। ঢাকা পোস্টের গোলরক্ষক আমিনুল ম্যাচ সেরা হয়েছেন।

    জাগোনিউজ টাইব্রেকারে ৩-২ গোলে টি স্পোর্টসকে হারায়। জাগোনিউজের গোলরক্ষক ইমাম হোসেন সোহেল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। চ্যানেল আই ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ টেলিভিশনের বিপক্ষে। দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে স্টার নিউজ ৪-০ গোলে ইনকিলাবের বিপক্ষে। স্টার নিউজের সাব্বির হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হয়েছেন।

    জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ, সাবেক জাতীয় ফুটবলার জসিমউদ্দিন জোসী, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সিনিয়র ক্রীড়া সাংবাদিক রানা হাসান, ঢাকা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    1 mins